আমি এক অচেনা পথিক জীবনের স্রোতে ভেসে চলেছি অজানায়। স্বপ্ন গড়ার স্বপ্নে বিভোর জানি না গন্তব্য কোথায়।
বহু কাল ধরে বহু পথ ঘুরে পারিনি নিজের বসত গড়তে। প্রেমের পথ ধরে হাটছি আমি একাই পারিনি সে পথ থেকে সরতে।
পারিবারিক বন্ধনে আবদ্ধ ছিলো আমাদের ব্যাচেলর পরিবার। প্রেম-মোহ ভেঙে দিলো তা' নেমে এলো অথই আধার।
ছিলাম আমরা চার ভাই একটি র“মে। আমি ছিলাম মাতাল করা ঘুমে। কোন কালে হয়তো একত্র হবো না এমনি করে এই ভুমে।
এখন আর কেউ তোমায় বলবে না- সারাদিন কোথায় ছিলে। রাখবেনা খবর তোমার সারাদিনের; দিনের শেষে। কারো আর চোখের পাতা ভিজে উঠবে না বলয় ছেড়ে যাবার ¶ণে। তোমারও মন সুনামি, আইলা অথবা নার্গিস হয়ে উলট পালট করে দেবে না বাঁধন হারার কোন কাঁদনে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা
বহু কাল ধরে বহু পথ ঘুরে
পারিনি নিজের বসত গড়তে।
প্রেমের পথ ধরে হাটছি আমি একাই
পারিনি সে পথ থেকে সরতে।--------------জীবন ভরে উঠুক খুশির শুভ্রতায়। ধন্যবাদ। ভোট দিলাম।
সাইফ চৌধুরী
প্রিয় M. H Shamim ভাই কবিতার মাঝে অনেক বাস্তবতার ছোয়া বেশি। আমার খুবি খারাপ লাগলো কবিতা নিদারুন গল্প টি পড়ে। অনেক ভালো লিখেছেন। কিন্তু আমি হতাশা তা ভেবে এতো সুন্দর কবিতার মাঝে পাথকদের মন্তব্য নেই। আসলে পৃথিবী সার্থপর। কারো ব্যথিত হয় এমন মানুষ ও পাঠক কম আজ কাল। আপনার লেখা এই কবিতা টি আমার অনেক ভালো লেগেছে ভাই। আপনার লেখার কদর আমার মনের গভীর থেকে। শুভকামনা আপনার প্রতি।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।